(ক) সকল পদত্যাগপত্র লিখিত আকারে আবেদনকারীর স্বাক্ষরসহ থাকিতে হইবে। (খ)একজন পুলিশ অফিসারের পদত্যাগপত্র তাহাকে বরখাস্ত করিবার ক্ষমতা রাখেন এমন একজন অফিসার গ্রহণ করতে পারেন;এবং যে অফিসার পদত্যাগপত্র গ্রহণ ও অনুমোদন করিয়াছেন তাহার অনুমতি ব্যতিরেকে পদত্যাগ প্রত্যাহার করা যায় না। (গ)একজন পুলিশ অফিসার দুই মসের নোটিস দিয়াই তবে পদত্যাগ করিতে পারেন। সাধারণতঃ পদত্যাগের কারণ যদি সন্তোষজনক হয় তাহা হইলে তাহা লইয়া ঝামেলা করা উচিত হইবে না;কিন্তু কোন অফিসার যদি কোন তদন্তকালে পদত্যাগ করেন যার দরুন তিনি অভিযুক্ত অথবা বরখাস্ত হইতে পারেন, অথবা যখন পুলিশ বাহিনীর উপর অত্যধিক দায়িত্ব বাড়তে থাকে, এমন সময়…