(ক) যেই কোন দফতর,থানা অথবা চৌকিদার দায়িত্ব হস্তান্তর করা এবং কার্যভার গ্রহণ বিমুক্ত ও বিমোচন উভয় অফিসারের উপস্থিতিতে বিমুক্ত অফিসারের সদর দফতরে করিতে হইবে। তবে উপ-মহাপরিদর্শক অথবা বিশেষ অনুমতিসাপেক্ষে অন্যত্র দায়িত্ব হস্তান্তর কার্যকর হইতে পারে। (দ্রষ্টব্য মৌল বিধিসমূহের সার্ভিস রুল ২ এবং সার্ভিস রুলের ২৮ বিধি)। (খ)যখন কোন অফিসার পুলিশ সুপার, অতিরিক্ত সুপার, সহকারী অথবা উপসুপারের দায়িত্ব গ্রহণ করেন, তখন তিনি অনুলিপিসহ ফরম নং ২৪০৩-এ কার্যভার গ্রহণের সনদে স্বাক্ষর দিবেন এবং এক কপি মহা-পরিদর্শক এবং এক কপি মহাহিসাবরক্ষকের নিকট পাঠাইবেন। বিমোচন অফিসারও তার কার্যভার গ্রহণের প্রতিবেদন জেলা…