(ক) ইন্সপেক্টর,সার্জেন্ট,সাব-ইন্সপেক্টর সহকারী সাব-ইন্সপেক্টর,হেডকনস্টেবল,নায়েক এবং কনস্টেবলগণ কোন জেলা,মহকুমা,থানা বা থানা আউটপোস্ট,আদালত বা রিজার্ভ অফিস অথবা পাহারার দায়িত্বে কত সময়ের জন্য থাকিবেন। তৎসংক্রান্ত বিধিমালা নিম্নরূপঃ সহকারী সাব-ইন্সপেক্টর,হেড কনষ্টেবল,নায়েক বা কনষ্টেবলগণ। সাধারণতঃ কোন সহকারী সাব-ইন্সপেক্টর,হেড কনস্টেবল,নায়েক বা কনষ্টেবল একই থানা বা থানা ফাঁড়ি, কোর্ট বা রিজার্ভ অফিসে অথবা ক্ষেত্ৰমত,অর্ডালীর দায়িত্বে দুই বৎসরের অধিককাল থাকিবেন না। সাধারণতঃ কোন সহকারী সাব-ইন্সপেক্টর, হেড কনষ্টেবল বা কনষ্টেবল রেলওয়ে পুলিশ হিসাবে পাঁচ বৎসরের অধিককাল থাকিবেন না। (খ)পুলিশ…