(ক) পুলিশ আইনের ২২ ধারার অধীনে সকল পুলিশ অফিসারকে সাধারণ পুলিশ জেলাসমূহের যেকোন অংশের দায়িত্বে নিয়োগ করা যাইতে পারে। তবে সাধারণ নিয়ম অনুযায়ী ইন্সপেক্টর ব্যতীত অন্যান্য পুলিশ অফিসার যেই জেলার দায়িত্বে নিয়োজিত আছেন সেই জেলার অফিসার হিসাবে গণ্য হইবেন। (খ)বদলির সংখ্যা যতদূর সম্ভব হ্রাস করিতে হইবে। কখনও কখনও রোগ,ছুটি,পদোন্নতি অবসরগ্রহণ, গুরুতর অসদাচরণ ও অপ্রতিরোধ যোগ্য অন্যান্য কারণবশতঃ বদলির সংখ্যা বৃদ্ধি করা অপরিহার্য হইয়া পড়ে। তবুও সুপারিন্টেন্ডেন্ট ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের কর্মকর্তা ও কর্মচারীগণকে বদলি করা হইতে বিরত থাকা বাঞ্ছনীয়। বিশেষতঃ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত পুলিশ…