(ক)ইন্সপেক্টর জেনারেল ডেপুটি সুপারিন্টেন্ডেন্টগণকে (সুপারিন্টেন্ডেন্ট হিসাবে স্থানাপন্ন অফিসার বা স্থানাপন্ন হইবেন এইরূপ সুপারিন্টেন্ডেন্ট ব্যতীত) এক জেলা হইতে অন্য জেলায় অথবা কোন জেলা সদর হইতে কোন মহকুমা এবং তাহা তদ্বিপরীতে কোন স্থানে বদলি করতে পারেন। টীকা ও স্থানাপন্ন (Officiating) ডেপুটি সুপারিন্টেন্ডেন্টগণের এইরূপ বদলি এবং স্থানাপন্ন ব্যবস্থাধীন বদলির ক্ষেত্রে গেজেটে প্রকাশ করিবার জন্যসরকারকে অবহিত করিতে হইবে। (খ)ইন্সপেক্টর জেনারেল অধঃস্তন কর্মকর্তাগণকে (পুলিশ) জেলার মধ্যে যেকোন স্থানে বদলি করিতে পারেন। (গ)ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অধঃস্তন অফিসারগণকে পুলিশ হাসপাতালের দায়িত্বে নিয়োজিত…