(ক) পুলিশ ফোর্সের ইউরোপীয় ও অ্যাঙ্গলো ইণ্ডিয়ান অফিসারগণ অগজিলিয়ারী ফোর্সে যোগদানের অধিকারী, কিন্তু সরকারের অনুমোদন ব্যতীত তাহারা কোন পদ গ্রহণ করিতে পরিবেন না। অগজিলিয়ারী ফোর্সে অন্তর্ভুক্তির জন্য নিজেদের উপস্থিত করিবার সময় তাহারা এই মর্মে সরকারের নিকট একটি লিখিত বিবৃতি পেশ করবেন। যে, জরুরী অবস্থার উদ্ভব হইলে, তাহাদিগকে প্রশিক্ষণের জন্য তলব করা হইলে সরকারের কোন আপত্তি নাই। অনুরূপ বিবৃতি পেশ না করা হইলে তাহারা রিজার্ভ শ্রেণীর অগজিলিয়ারী ফোর্সের সদস্য বলিয়া পরিগণিত হইবেন এবং কেবলমাত্র সরকারের নির্দিষ্ট অনুমোদন সাপেক্ষে তাহাদিগকে তলব করা যাইতে পারে । অন্তর্ভুক্তিকরণ এই শর্তসাপেক্ষে করা…