প্রত্যেক কেরানীর ছুটির হিসাব এফ আর ফরম (নং ৯)-এ রাখা হইবে এবং তাহা সার্ভিস বুকের সহিত রাখা হইবে। প্রধান কেরানী (Head clerk) অনুরূপ প্রত্যেক হিসাব পরীক্ষা করিবেন এবং অনুস্বাক্ষর করিবেন (প্রবিধান ৯১৯ দ্রষ্টব্য)। টীকাঃ নৈমিত্তিক ছুটি সম্পর্কিত নিয়ম প্রবিধান নং ৮১৮-তে পাওয়া যাইবে।