সুপারিন্টেন্ডেন্টগণ তাহাদের অধীনে কর্মরত কেরানীগণকে ছয় মাস পর্যন্ত ছুটি মঞ্জুর করিতে পারিবেন তবে কাজ পরিচালনার জন্য স্থানীয়ভাবে ব্যবস্থা থাকিতে হইবে। সুপারিন্টেন্ডেন্ট যেই সকল আবেদন সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে পারেন না সেই সকল আবেদনপত্র আদেশের জন্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল-এর নিকট প্রেরণ করিবেন। বিপি ফরম (নং ১৭৭)-এ ছুটির জন্য একটি রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা হইবে। ছুটির আবেদনপত্র ফরম (নং ৪০)-এ পেশ করিতে হইবে। 826. (a) Superintendents are empowered to grant leave of absence to clerks serving under them up to six months, provided local arrangements can be made to carry on the work.…