এই ছুটি ইন্সপেক্টরগণের পদমর্যাদার এবং নিম্নতর পদমর্যাদার অফিসারগণ মাঝে মধ্যে যখন প্রকৃত পীড়িত হইবার দরুন দায়িত্ব পালনে অসমর্থ হন,তখন অনুরূপ পীড়িত হইবার প্রথম তিন দিন কমপক্ষে পীড়িত রহিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্ত প্রথম তিনদিন তাহাদের নৈমিত্তিক ছুটি হইতে কাটা যাইবে না। এইভাবে যদি তিন দিনের অধিক অতিবাহিত হয় তাহা হইলে উক্ত অতিরিক্ত দিনগুলি তাহাদের নৈমিত্তিক ছুটি পাওনা হইতে বাদ দেওয়া হইবে। যদি উক্ত সময়ের পরিধি পাওয়া নৈমিত্তিক ছুটি অপেক্ষা অধিক হয়,তাহা হইলে কর্মক্ষেত্রে পীড়িত থাকাকালীন পীড়িত অবস্থায় অতিবাহিত তিনদিনসহ সম্পূৰ্ণ দিনগুলিকে নিয়মিত ছুটি হিসাবে গণ্য করা হইবে। 822.…