(ক) পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সহকারী সাব-ইন্সপেক্টর অপেক্ষা অনূর্ধ্ব পদমর্যাদার পুলিশ অফিসার এবং হেড-কনস্টেবল বা লঞ্চ রেটিংস (সারেং ও ড্রাইভারসহ)-কে হাসপাতাল ছুটি মঞ্জুর করিতে পারেন। এই ছুটি মঞ্জুরী ফান্ডামেন্টাল রুলস-এর ২৬৯-ক ২৭২ চাকুরিজীবির দ্বারা এবং বেঙ্গল সার্ভিস রুলস-এর ২০০-ক এবং ২০১ বিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। টীকাঃ পলিশ বাহিনীর ঐ সকল সদস্য যাহারা এখনও সিভিল সার্ভিস প্রবিধানের ছুটি বিধির অধীনে হাসপাতাল ছুটি পাইবার অধিকারী তাহারা তাহাদের উক্ত ছুটি দ্বারা নিয়ন্ত্রিত হইবে। (খ)এই দুটি সাধারণ ছুটির ন্যায় নিরপেক্ষভাবে শতকরা ১০ ভাগ পর্যন্ত মঞ্জুর করা যাইবে। (গ)পুলিশ সুপারিন্টেন্ডেন্ট যাহাতে…