(ক) উচ্চতর কর্মে নিয়োজিত কোন অধঃস্তন কর্মকর্তা যিনি চিকিৎসা প্রত্যায়নপত্রের ভিত্তিতে ছুটি বা দুটির পরিবর্ধন চান তিনি সরাসরি তাঁহার উপরস্থ কর্মকর্তার মাধ্যমে পুলিশ সুপারিন্টেন্ডেন্টের নিকট আবেদনপত্র পেশ করিবেন। উক্ত আবেদনপত্রের সহিত রেজিস্ট্রিকৃত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যায়নপত্র অথবা সরকারী চাকুরিতে নিয়োজিত কোন চিকিৎসক কর্তৃক পরীক্ষার জন্য ইস্যুকৃত অধিযাচনপত্র অবশ্যই থাকিতে হইবে। যেই পুলিশ কর্মকর্তা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রহিয়াছেন সেই পুলিশ কর্মকর্তা উক্ত হাসপাতাল হইতে ছাড়া পাইবার পর সিভিল সার্জন অথবা ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা সুপারিশক্রমে,তাহাকে উক্ত দুটি প্রদান করা হইবে। টীকা…