(ক) প্রত্যায়নপত্র প্রার্থীর ব্যক্তিগত বাসায় বা যেকোন স্থানেই দেওয়া হউক না কেন সরকারী চিকিৎসা কর্মকর্তা পীড়ায় প্রত্যায়নপত্র প্রদানের জন্য কোন ফি আদায় করিবেন না। (খ) বেসরকারী চিকিৎসা ব্যবসায়ী সতর্কতার সহিত লক্ষ্য রাখবেন,যে কারণে প্রার্থী পীড়িত হইয়াছেন সেই কারণ সম্বন্ধে যে পর্যন্ত সম্পূর্ণরূপে অবহিত না হইবেন সেই পর্যন্ত তিনি তাহার পীড়িত হওয়া সম্পর্কে যেন কোন প্রত্যায়নপত্র প্রদান না করেন। চিকিৎসা কর্মকর্তার দায়িত্ব হইবে ছুটিপ্রার্থীর চিকিৎসা সম্পর্কিত পূর্ববর্তী ইতিহাসের পূর্ণ বিবরণ গ্রহণ করা এবং তিনি সত্যই ছুটিতে আছেন কিনা এবং তিনি কোন জেলার অধিবাসী তৎসম্পর্কে নিশ্চিত হওয়া। ইহা…