(ক) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ইন্সপেক্টরগণের ছুটি মঞ্জুর করিতে পারিবেন এবং উক্ত ছুটি মঞ্জুর করিবার ফলে স্থানাপনের যেই ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হইবে সেই ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। ফলতঃ সার্জেন্ট বা সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কোন পদ শূন্য হইলে ঐ পদে নৈমিত্তিক কর্মচারীগণের দ্বারা আরম্ভ করা হইবে,কিন্তু পরিদর্শকগণের ছুটি মঞ্জুর করিবার পূর্বে স্থানাপন্নাধীন ব্যবস্থাসমূহ সম্পর্কে ইন্সপেক্টর জেনারেলের আদেশ গ্রহণ করিতে হইবে। (খ) পুলিশ সুপারিন্টেন্ডেন্টগণ সার্জেন্টগণের ছুটি মঞ্জুর করিতে পারেন। তবে শর্ত থাকে যে,তাহার পরিবর্তে যেকোন লোকের প্রয়োজন না হয় সেই সকল ক্ষেত্রে ছুটিতে গমনকারীর প্রতিনিধির…