(ক) ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদমর্যাদার এবং তদপেক্ষা উর্ধ্বতন কোন পদমর্যাদার অফিসার, যিনি চিকিৎসা প্রত্যায়নপত্রের ভিত্তিতে ছুটি বা বর্ধিত ছুটি চাহেন তিনি চিকিৎসা বোর্ডের সম্মুখে হাজির হইবার অনুমতির জন্য তাহার ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ইন্সপেক্টর জেনারেলের নিকট তাহার আবেদনপত্র প্রেরণ করিবেন। যে চিকিৎসা কর্মকর্তা তাহার চিকিৎসা করিয়াছেন, তিনি উক্ত আবেদনের সমর্থনে তিনটি নির্ধারিত ফরমে তৎসম্পর্কে একটি প্রত্যায়নপত্র এবং একটি বর্ণনা প্রদান করিবেন। টীকা ঃ যেই সকল কর্মকর্তা সিভিল সার্ভিস প্রবিধানের ছুটি বিধিমালার অধীন তাহাদের ক্ষেত্রে উক্ত ছুটি সিভিল সার্ভিস প্রবিধানের (৫ম সংস্করণ) ৪৫ পরিচ্ছেদে…