(ক) সাধারণতঃ যেই তারিখে ছুটি চাওয়া হইবে সেই তারিখ হইতে অন্ততঃ তিন মাস পূর্বে বেঙ্গল ফরম নং ২৩৯৫-তে ছুটির জন্য আবেদন করিতে হইবে। (খ) পুলিশ সার্ভিসের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট এবং স্থানাপন্ন পুলিশ সুপারিন্টেন্ডেন্টের পদমর্যাদার বা তদপেক্ষা অধঃস্তন পদমর্যাদার অফিসারগণ (জেলায় নিযুক্ত অফিসারগণের ক্ষেত্রে) অনধিক ৪ মাসের ছুটির জন্য তাহাদের ছুটির আবেদন জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ইন্সপেক্টর জেনারেলের নিকট পেশ করিবেন এইরূপ আবেদনপত্র প্রেরণের সময়ে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল যতদূর সম্ভব সংশ্লিষ্ট কর্মকর্তাগণের ছুটিকালীন সময়ের কার্য সম্পাদনের ব্যবস্থা সম্পর্কে তাহার মতামত লিপিবদ্ধ করিবেন। (গ) চার…