সংশ্লিষ্ট অফিসার যাহাতে নিজের দোষ-ত্রুটি সংশোধনের সুযোগ পাইতে পারেন সেইজন্য তাহার গোপন রিপোর্ট বা চরিত্র রোলে রেকর্ডকৃত বিরূপ মন্তব্য বা অন্যভাবে কত বিরূপ মন্তব্য তাহাকে জানাইতে হইবে ।মন্তব্য জানাইবার প্রশ্ন বিবেচনার সময় অফিসার নিম্নোক্ত নীতিমালা অনুসরণ করবেন। (ক) পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগীয় উর্ধ্বতন অফিসারগণের মন্তব্যের ভিত্তিতে কোন রিপোর্ট প্রণীত হইয়া থাকিলে কেবলমাত্র সর্বোচ্চ কর্তৃপক্ষের দ্বারা গৃহীত মন্তব্যটি সংশ্লিষ্ট অফিসারকে জানাইবার প্রয়োজনীয় বিবেচনায় আনিতে হইবে ; (খ) মন্তব্য সংশ্লিষ্ট অফিসারকে জানানো উচিত হইবে নাঃ (১) উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি ঐ সম্পর্কে বিচার মুলতবী রাখিয়া…