(ক) জেলার সাব-ইন্সপেক্টরগণের নিম্ন পদমর্যাদার অধঃস্তন অফিসারগণের সমপদমর্যাদার অনুমোদিত পদাধিকারীগণের মধ্যে কমপক্ষে শতকরা ১০ ভাগ অধঃস্তন অফিসার ছুটিতে অনুপস্থিত থাকিতে পারবেন। অনুপস্থিতির এই সীমা চিকিৎসা সার্টিফিকেট বা নৈমিত্তিক ছুটি কিংবা বিনা বেতনে ছুটিতে থাকিবার ক্ষেত্রে এর আওতাভুক্ত বলিয়া গণ্য হইবে না। (খ)কোন জেলায় কর্মরত ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট,ইন্সপেক্টর,সাব-ইন্সপেক্টরগণের অনুমোদিত কার্যকর সংখ্যার কর্মকর্তাদের মধ্যে শতকরা অনধিক ১৪ জন ছুটিতে অনুপস্থিত থাকিতে পারিবেন। টীকাঃ (১)“কার্যকর সংখ্যক কর্মকর্তা" শব্দাবলীর অথবা নৈমিত্তিক কর্মচারী বাদে অনুমোদিত সংখ্যক কর্মচারী ; (২) এই দফায়…