(১) পূর্বে যেই সকল অফিসার ১লা জানুয়ারি,১৯২২ তারিখ হইতে কর্মরত ছিলেন সিভিল সার্ভিস প্রবিধান (পঞ্চম সংস্করণ)-এর বিধিমালা অনুযায়ী তাহাদিগকে মঞ্জুরীকৃত ছুটি নিয়মিত করা হইয়াছে। (২) ১৯২০ সালের ২৯শে জুলাই তারিখে ভারত সরকারের অর্থ বিভাগের রেজুলিউশন নং ১৩৬৭ সি. এস. আর-এর অধীনে ঘোষিত সংশোধিত বিধিমালা ;অথবা (৩) ফান্ডামেন্টাল রুলস,৪র্থ ভাগ ১০ম অধ্যায় এবং তাহার অধীন প্রয়োগকৃত তাহাদের ঐচ্ছিক ক্ষমতা অনুসারে সরকারের অধীন প্রণীত সাবসিডিয়ারী রুলস অনুসারে নিয়মিত করা হইবে। ৩১শে ডিসেম্বর ১৯২১ তারিখে পুলিশ অফিসার হিসাবে যাহাদিগকে পুনরায় সার্ভিসে ভর্তি করা হইয়াছে এবং যাহাদিগকে তখন পুলিশ ও অধঃস্তন পুলিশ…