(ক) সুপারিন্টেন্ডেন্টগণের অফিসের কেরানীগণকে (১) হিসাবের সাহায্যে বই এবং (২) অফিসের কার্যপদ্ধতি সম্পর্কে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। কোন কেরানী পরীক্ষায় কোন বিষয়ে উত্তীর্ণ হইলে এবং অপর কোন বিষয়ে উত্তীর্ণ হইতে ব্যর্থ হইলে,তিনি যেই বিষয়ে উত্তীর্ণ হইয়াছেন সেই বিষয়ে তাহাকে আর পরীক্ষা দিতে হইবে না। হিসাব বিষয়ে যেই সকল কেরানী পরীক্ষায় অংশগ্রহণ করেন তাহাদের পুলিশ প্রবিধানের ২৪ ও ২৫ নং অধ্যায় সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকিতে হইবে এবং তাদের সিভিল সার্ভিস রুস,বেঙ্গল ফাইন্যান্সিয়াল রুলস,ট্রেজারী রুলস্ ও তাহার অধীন প্রণীত সাবসিডিয়ারী রুলস, সিভিল একাউন্ট কোড,অডিট ম্যানুয়াল,ফান্ডামেন্টাল…