(ক) সাব-ইন্সপেক্টরগণ প্রত্যক্ষভাবে নিয়োগলাভের পর চাকুরি দশ বৎসর অতিবাহিত হইলে তাহাদের প্রত্যেকেই অপরাধতত্ত্ব,আইন ও কার্যপদ্ধতির উপর পরিচালিত পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবে । তাঁহার এই মেয়াদ পুলিশ ট্রেনিং কলেজ-এর পরীক্ষা শেষ হইবার পর হইতে গণনা করা হইবে। অবোধীন সাব-ইন্সপেক্টরগণ তাহাদের চাকুরি ছয় বৎসর পূর্ণ হইলে বিভাগীয় পদোন্নতির পর প্রত্যেকে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবেন । (খ) পুলিশ সাব-ইন্সপেক্টর হিসাবে যেই অফিসার এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হইতে অপারগ হন তাহাকে স্থানাপন্ন পদের বা কোন স্থায়ী পদের দায়িত্বে পদোন্নতি দেওয়া যাইবে না,তবে বিশেষ ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের কম হইলেও…