সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্টগণের নিম্নবর্ণিত ভাষাসমূহে নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। সাব ইন্সপেক্টরগণকে সারদা পুলিশ ট্রেনিং কলেজের চূড়ান্ত পরীক্ষায় এবং অবেক্ষাধীন থাকাকালে সার্জেন্টদিগকে উক্ত পরীক্ষায় পাস করিতে হইবে। প্রত্যক্ষভাবে নিযুক্ত কোন অফিসার উক্ত পরীক্ষায় উত্তীর্ণ না হইবার ক্ষেত্রে তাহাকে চাকুরি হইতে অপসারণ করা যাইবে এবং অন্যান্য অফিসারকে Revert করা যাইবে। (ক) কোন কর্মকর্তাকে যেই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে ইন্সপেক্টর জেনারেল-এর অনুমোদন ব্যতীত সেই পরীক্ষা দেওয়া হইতে তাহাকে অব্যাহতি দেওয়া যাবে না। (খ) সকল সাব-ইন্সপেক্টরগণ (শহর পুলিশের সাব-ইন্সপেক্টরগণ এবং স্পেশাল…