(ক) সুপারিন্টেন্ডেন্ট অফিসারগণের সকল ধরনের খেলাধূলার ব্যবস্থা করিবেন এবং তাহাতে উৎসাহ দান করিবেন এবং তাহাতে তাহাদের অংশগ্রহণের জন্য সকল প্রচেষ্টা চালাইবেন। যখন সম্ভব হয় প্রত্যেক জেলা সদরে একটি ক্রীড়া ক্লাব প্রতিষ্ঠা করা হইবে। এইজন্য সরকার প্রত্যেক বৎসর ক্লাবকে অর্থ সাহায্য দিবেন এবং কতিপয় সাব-ডিভিশনাল ক্লাবের প্রবিধান নং ১১৬৭ দ্রষ্টব্য। (খ) সুপারিন্টেন্ডেন্টগণ পুলিশ ক্রীড়া ক্লাবের সদস্যদিগকে বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণের জন্য এবং জনসাধারণের সহিত বন্ধুত্বপূর্ণ খেলাধূলার প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করিবেন। যেই সকল সভায় পুলিশের শত শত সদস্য দর্শক হিসাবে যোগদান করেন বা উপস্থিত হন সেই সকল…