একজন অফিসার কোন গোপন রিপোর্ট বা চরিত্র রোলে বিরূপ মন্তব্য লিখিবার সময় উক্ত মন্তব্য সংশ্লিষ্ট অফিসারের বা কেরানীর গোচরে আনিয়াছেন কিনা তাহা সুনির্দিষ্টভাবে উল্লেখ করিবেন। ভাষ্য কনফিডেন্সিয়াল রিপোর্ট এবং সিসিআর-এর বিষয়বস্তুঃ যেকোন পদে কর্মরত একজন সরকারী কর্মচারীর লক্ষ্য হওয়া উচিত যেন তাহার সার্ভিস রেকর্ড ত্রুটিমুক্ত থাকে। কিন্তু কাহারও আচরণ দূষণীয় হইলে তখন তাহার সার্ভিস রেকর্ডে খারাপ মন্তব্য লিপিবদ্ধ হওয়া প্রয়োজনীয় হইয়া পড়ে । কোন অফিসার যখন কাহারও গোপন রেকর্ডে বা ক্যারেক্টার রোলে অনুরূপ মন্তব্য লিখিবেন তখন তাহাকে নিঃসন্দেহ হইতে হইবে যে, রেকর্ডে যে খারাপ আচরণ সম্পর্কে মন্তব্য লিপিবদ্ধ…