(ক) প্রদত্ত স্কেল অনুযায়ী সুপারিন্টেন্ডেন্ট নির্বাচিত কনস্টেবলদিগকে নার্সিং আর্দালী হিসাবে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করিবেন। যেই সকল ব্যক্তি এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্বাচিত হইবেন। তাহাদের অবশ্যই First Aid সার্টিফিকেট থাকিতে হইবে। এই প্রশিক্ষণ হাসপাতালের সিভিল সার্জনের নির্দেশক্রমে পরিশিষ্ট ৪৯-এর পাঠ্যসূচি অনুসারে উক্ত হাসপাতালের উপ-সহকারী সার্জন প্রশিক্ষণ দিবেন। এই প্রশিক্ষণ কোর্স ছয় মাসের অধিক সময় চলিবে না। কনস্টেবলগণ অব্যবহিত পূর্বে ছয় মাস এইরূপ আর্দালী নার্স হিসাবে প্রশিক্ষণ গ্রহণ করিবেন। যদি কোন কনস্টেবলকে এই প্রশিক্ষণ গ্রহণের এক বৎসর বা ততোধিক সময়ের পরে নিয়োগদান করা হয়,…