(ক) সহকারী পুলিশ সুপার এবং ডেপুটি পুলিশ সুপার, সার্জেন্ট, সাব-ইন্সপেক্টর ও জেলা গুপ্ত পুলিশ ব্রাঞ্চের লোকগণের জন্য পুলিশ ম্যানুয়াল অব ড্রিল (২য় খণ্ড) পুস্তকে লিপিবদ্ধ রিভলভার কোর্স বাধ্যতামূলক। পুলিশ সুপার এই কোর্সে প্রশিক্ষণ গ্রহণ হইতে কোন ব্যক্তিকে অব্যাহতি দিতে পারেন। যদি তিনি এই মর্মে সন্তুষ্ট হন যে, কোন অফিসারের মানসিক বা শারীরিক বৈকল্যের কারণে তিনি উক্ত প্রশিক্ষণ গ্রহণ হইতে কোন প্রকার উপকৃত হইবেন না। (খ) (১) সংরক্ষণকারী স্টাফ হিসাবে নিযুক্ত ব্যক্তিগণ ব্যতীত অন্যান্য সকল অফিসার বৎসরে মাত্র একবার আগ্নেয়াস্ত্র ক্ষেপণের কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করিবেন এবং বৎসরের প্রশিক্ষণ অনুষ্ঠিত হইবার…