(ক) সকল এ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, প্রধান কনস্টেবল,নায়েক ও কনস্টেবলকে রাইফেল চালনার প্রশিক্ষণ লইতে হইবে প্রত্যেক বৎসর রাইফেল চালনা কোর্সে অংশগ্রহণের ফলাফলের ভিত্তিতে যেই সকল পুরস্কার প্রদান করা হয় সেই পুরস্কারের জন্য রাইফেল চালনা কোর্সের বিস্তারিত বিবরণ নিম্নে দেওয়া হইল। (খ) (i) স্পেশাল আর্মড ফোর্স মবিলাইজেশন কনটিনজেন্টের এ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর,প্রধান কনস্টেবল, নায়েক ও কনস্টেবলগণ প্রত্যেক বৎসর সাধারণতঃ রাইফেল চালনা কোর্সে অংশগ্রহণ করিবেন। নিরস্ত্র পুলিশের (আন-আর্মড পুলিশ) হইতে যাওয়া লোকদের অর্ধেক প্রত্যেক বৎসরে এই কোর্সে অংশগ্রহণ করিবেন,যাহাতে প্রত্যেক ব্যক্তি দুই বৎসরে…