(ক)মবিলাইজেশন কনটিনজেন্টকে প্রশিক্ষণের জন্য জেলা সদর দফতর বা অন্য কোন সুবিধাজনক স্থানে বার্ষিক ক্যাম্পে অংশগ্রহ করিতে হইবে। কখনও সম্ভব হইলে এই ক্যাম্পটি একটি সহযোগী বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পের সহিত এক করিয়া অনুষ্ঠিত করিতে হইবে। এই প্রশিক্ষণ ১৫ দিন স্থায়ী হইবে এবং সুপারিন্টেন্ডেন্ট ক্যাম্পের একটি স্থায়ী নির্দেশাবলী ও প্রশিক্ষণ কর্মসূচী প্রণয়ন করিবেন। (খ) সুপারিন্টেন্ডেন্ট অথবা তাহার অনুপস্থিতে তাহার দ্বারা নিয়োজিত একজন কর্মকর্তা তাহার পক্ষে প্রশিক্ষণ তদারক করিবেন। আর্মড ইন্সপেক্টর প্রত্যক্ষভাবে প্রশিক্ষণের তত্ত্বাবধানে থাকিবেন এবং একটি বার্ষিক ফাইল সংরক্ষণ করিবেন,যেই সকল কর্মকর্তার পদবী…