(ক) বাছাইকৃত কনস্টেবলগণের প্রধান কনস্টেবল পদে উন্নীত ও অনুশীলন ইন্সট্রাক্টর হিসাবে যোগ্য বিবেচিত হইবার জন্য পুলিশ প্রশিক্ষণ কলেজে পাঠানো হইবে। (খ) ইন্সট্রাকশনের জন্য বাছাই করা কনস্টেবলগণের নিম্নলিখিত যোগ্যতা থাকিতে হইবেঃ (i)তাহাদের বয়স ৩৫ বৎসরের ঊর্ধ্বে হইবে না। (ii) মাতৃভাষায় লেখা অনুশীলন বই পড়া ও মাতৃভাষায় সাধারণ প্রতিবেদন লেখার মত লেখাপড়া তাহাদের জানিতে হইবে। (iii) তাহাদের স্বাস্থ্য ও চরিত্র ভাল হইতে হইবে। (গ)সুপারিন্টেন্ডেন্টগণ উপযুক্ত লোকজনকে বাছাই করিবেন। প্রধান কনস্টেবল পদে পদোন্নতি লাভের উপযুক্ত বলিয়া যাহাদের মনে হইবে কেবল তাহাদিগকেই বাছাই করা হবে। (ঘ) ইন্সট্রাকশন দানের জন্য…