(ক) পুলিশ প্রশিক্ষণ কলেজে প্রশিক্ষণ কোর্স শেষ করিবার পর পরীক্ষা কমিটি কর্তৃক পাস বলিয়া সরাসরি নিয়োগকৃত সকল ক্যাডেটকে দুই বৎসরের জন্য শিক্ষানবসি সাব-ইন্সপেক্টর হিসাবে জেলায় চাকুরিতে নিয়োজিত হইতে হইবে। এই সময়ে তাহাদের কর্মদক্ষতা,সততা ও কর্তব্যনিষ্ঠা প্রভৃতি গুণ ভালভাবে অর্জিত হইয়াছে কিনা তাহা প্রত্যক্ষ করা হইবে। উক্ত সময়ে তাহাদের কায়দায় প্রশিক্ষিত করিয়া তোলা হইবে। (খ) প্রত্যেক শিক্ষানবিস বাস্তব কাজের খুঁটিনাটি দিক সম্পর্কে শিক্ষা লাভের জন্য একটি নির্দিষ্ট সময় নিম্নলিখিত কর্মকর্তাগণের সহিত সম্পক্ত থাকিবেন। এইভাবে নিয়োজিত হইবার পর তিনি ব্যক্তিগত এই সকল কর্মকর্তার দায়িত্ব ও…