(ক) জেলাসমূহে পোস্টিং-এর পর শিক্ষানবিস অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্টগণ এবং সরাসরি নিয়োগপ্রাপ্ত ডেপুটি সুপারিন্টেন্ডেন্টগণকে অবশ্যই নিম্নে (খ) (চ) প্রবিধানসমূহে বর্ণিত নিয়মে প্রশিক্ষণ লইতে হইবে। ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত বর্ণিত কোর্স হইতে অবশ্যই অব্যাহতি পাওয়া যাইবে না। যেই সুপারিন্টেন্ডেন্টের অধীনে একজন শিক্ষানবিস কর্মকর্তা নিয়োজিত তিনি অবশ্যই উক্ত কোর্স অনুযায়ী শিক্ষানবিসকে নির্দেশ দেওয়ার জন্য বিস্তারিত মাসিক কর্মসূচী প্রণয়ন করিবেন। (i) সুপারিন্টেন্ডেন্টদের দায়িত্ব হইতেছে শিক্ষানবিসগণের বাস্তব প্রশিক্ষণদান ও তাহাদের লেখাপড়ার তদারকি করা যাহাতে তাহারা নির্বিঘ্নে কোর্স…