(ক) পুলিশ কর্মকর্তাগণ মৌলিক সাবসিডিয়ারী রুলের পরিশিষ্ট ৫-এ প্রদর্শিত হারে যাতায়াত ভাতা তুলিতে পারিবেন। (খ) মৌলিক বিধানাবলীর এস.আর.৩২-এর অধীনে যাতায়াতের প্রয়োজনীয় বাহন রাখা সম্পর্কে সুপারিন্টেন্ডেন্টের সার্টিফিকেটের ভিত্তিতে ইন্সপেক্টর,সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরগণের যাতায়াত ভাতা হিসাবে অডিটের ক্ষেত্রে চার্জ গ্রহণের অনুমতি রহিয়াছে।সুপারিন্টেন্ডেন্ট ও তদন্তকারী অন্যান্য কর্মকর্তাগণকে এই ব্যাপারে সন্তুষ্ট হইতে হইবে যে,সরেজমিন তদন্তকালে তাহারা দেখিতে পাইয়াছেন যে,যাতায়াতের বাহনসমূহ যেইগুলির জন্য ভাতা উত্তোলন করা হইতেছে এবং তাহা সত্যি রাখা হইতেছে এবং সেইগুলি কার্যোপযোগী অবস্থায় রহিয়াছে।…