(ক) ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরগণ তাহাদের নিজ নিজ পদে প্রথম নিয়োগ বা পদোন্নতির দিন হইতে ইউনিফর্মের জন্য যথাক্রমে ৫০ টাকা ও ৩০ টাকা করিয়া পাইবেন। তাহারা যেই তারিখে চাকুরিতে নিয়োজিত হইয়াছেন অথবা যেই তারিখ হইতে প্রথম ইউনিফর্ম রাখা আরম্ভ করিয়াছেন সেই দুইটি তারিখের যেইটি সকল শেষের সেই তারিখ হইতে দশ বৎসর অন্তর একই অংকের নবায়নকৃত গ্র্যান্ট পাইবেন। তবে এক বৎসরের বেশি সময় চাকুরি করেন নাই এমন সকল কর্মকর্তাকে নবায়নকৃত গ্র্যান্ট প্রদান করা হবে না। দ্রষ্টব্যঃ (i) ইন্সপেক্টর ও পদোন্নতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টরগণ তাহাদের নিজ নিজ পদে স্থায়ী হইবার পর প্রাথমিক গ্র্যান্ট পাইবেন। (ii) সরাসরি যাহারা…