(ক) পুলিশের চাকুরিতে নিয়োজিত হইবার সাধারণ শর্ত এই যে,সার্থক চাকুরি প্রার্থী নিজেই অথবা তাহার পিতামাতা তাহার ইউনিফর্মের ব্যবস্থা করিবেন কিংবা ইউনিফর্ম ক্রয়ের অর্থ যোগাড় করিবেন এবং প্রাদেশিক সরকার প্রয়োজন মনে করিলে প্রার্থীর নিজেকেই নিজ খরচে ঘোড়া ও ঘোড়ার জিনের ব্যবস্থা করিতে হইবে। পক্ষান্তরে সেক্রেটারী অব স্টেট এই মর্মে সিদ্ধান্ত লইয়াছেন যে,পুলিশ বিভাগে নিয়োগপ্রাপ্ত তরুণ কর্মকর্তাগণ চাকুরিতে প্রথম নিয়োগের পরই ইউনিফর্ম ক্রয় বাবদ ৩০ টাকার একটি ফ্রি গ্র্যান্ট এবং সরকার যদি মনে করেন যে, তাহাদের ঘোড়া রাখিতে হইবে সেইক্ষেত্রে ঘোড়া ও ঘোড়ার জিন ক্রয়ের জন্য অনূর্ধ্ব ছয়শত টাকা পাইবেন।…