(ক)একজন অধঃস্তন পুলিশ কর্মকর্তা চাকুরিচ্যুত হইবার কিংবা ইস্তফাদানের পর চাকুরিতে পুনঃনিয়োজিত হইলে এইরূপ চাকুরিচ্যুতি কিংবা,ইস্তফাদানের পূর্বে তিনি যতদিন চাকুরি করিয়াছিলেন সেই চাকুরি তাহার বেতনের ইনক্রিমেন্টের ক্ষেত্রে হিসাব করিতে হইবে, যদিও উক্ত কর্মকর্তা বর্তমান টাইম স্কেলে কিংবা বর্তমান সরকারের অধীনে কাজ করেন নাই। দ্রষ্টব্যঃ এই বিধান ১৯৩৬ সালের ২৫শে আগস্ট হইতে কার্যকর হইবে। (খ)সিভিল সার্ভিস প্রবিধান-এর ৪২২ অনুচ্ছেদের অধীন চাকুরিতে এইরূপ বিরতি মার্জনা করিবার মত যথাযথ কর্তৃপক্ষকে স্পষ্টভাবে বর্ণনা করিতে হইবে যে,বেতনের ইনক্রিমেন্ট ও পেনশনের ক্ষেত্রে পূর্ববর্তী চাকুরি গণনা করা হইবে কি-না।…