(ক) জেলার যেকোন গোপন রিপোর্ট বহি বা চরিত্র রোল হারাইয়া গেলে সঙ্গে সঙ্গেই তাহা ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে রিপোর্ট করিতে হইবে এবং সুপারিন্টেন্ডেন্ট উক্ত হারাইবার ঘটনা তদন্ত করিবেন।উক্ত রিপোর্টরে ফলাফল তিনি ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে রিপোর্ট করিবেন। (খ) গোপন রিপোর্ট কোন ইন্সপেক্টরের অথবা ইন্সপেক্টর পদে পদোন্নতির অনুমোদিত সরকারি তালিকা অন্তভূক্ত একজন অফিসারের সর্ম্পকে হইয়া থাকিলে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ৭৯ প্রবিধানের অধীনে সুপারিন্টেন্ডেন্টগণ কর্তৃক পেশকৃত রিপোর্টের কপির উপর ভিত্তি করিয়া উক্ত বহি পুনরায় তৈয়ার করবেন ।এই ব্যাপারে প্রয়োজন হইলে সংশ্লিষ্ট অফিসার পূর্ববর্তী দশ বৎসর যে সমস্ত…