(ক) কনস্টেবলগণ অনুমোদিত সার্ভিসের তিন বৎসরের অন্তর এক টাকা ইনক্রিমেন্ট পাইবার অধিকারী হইবেন। তাহারা দ্বিতীয় ইনক্রিমেন্টের অধিকারী হইবেন সাত বৎসর অন্তর তৃতীয় ইনক্রিমেন্ট দশ বৎসর অন্তর চতুর্থ ইনক্রিমেন্ট অনুমোদিত চাকুরির সতের বৎসর অন্তর । কনস্টেবলগণের জন্য কোন গ্রেড থাকিবে না এবং তাহারা কোন গ্রেডের অন্তর্ভুক্ত এমনভাবে উল্লেখও করা যাইবে না। (খ) অনুমোদিত সার্ভিস উক্ত মেয়াদের সার্ভিসকে বলা হয় যাহা (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী কোন বিঘ্ন ব্যতীত অব্যাহতভাবে বহাল থাকা চাকুরি। (গ) ৮৭১ প্রবিধানে ইনক্রিমেন্ট স্থগিত রাখিবার ব্যাপারে যেই পদ্ধতি রহিয়াছে কনস্টেবলগণের ক্ষেত্রেও তাহা প্রযোজ্য হইবে। (ঘ)…