ইনক্রিমেন্ট স্থগিত করিতে পারেন এমন ক্ষমতাপ্রাপ্ত অফিসার যতদিন না এই মর্মে ঘঘাষণা দিবেন যে, সংশ্লিষ্ট অফিসার ইফিসিয়েন্সী বার অতিক্ৰম করিবার যোগ্য, ততদিন পর্যন্ত কোন অফিসার যেই পর্যায়ে ইফিসিয়েন্সী বার নির্ধারিত রহিয়াছে। ঐ পর্যায়ের বেশি হারে বেতন লইতে পারিবেন না। (ফান্ডামেন্টাল রুলস ২৫ এবং সেইখানে বিধৃত নীতিমালা এবং বেঙ্গল সার্ভিস রুলস ৪৬ দ্রষ্টব্য ] টীকাঃ (i) সুপারিন্টেন্ডেন্টের দফতরে নিযুক্ত যেই সকল করণিক হিসাব সংক্রান্ত বিষয়ে বিভাগীয় পরীক্ষায় পাস করতে পারেন নাই তাহারা ইফিসিয়েন্সী বার অতিক্রম করিতে পারিবেন না। তবে যাহারা ১৯২২ সালের পহেলা জানুয়ারির পূর্বে নিয়োগপ্রাপ্ত তাহাদের…