(ক) ফান্ডামেন্টাল রুলস ২২-২৯ এবং বেঙ্গল সার্ভিস রুলস ৪২-৫৩ সাধারণতঃ বেতনের টাইম স্কেলের ব্যাপারে প্রযোজ্য এবং এই সকল বিধিতে টাইম স্কেলে ইনক্রিমেন্টের জন্য যেই সকল শর্তাবলী প্রযোজ্য হইবে, সেইগুলি উল্লেখ করা হইয়াছে। টীকা ঃ যে কর্তৃপক্ষ যেই সকল পদে নিয়োগদান করিতে পারেন, সরকার এমন যেকোন কর্তৃপক্ষকে ইনক্রিমেন্ট স্থগিত রাখিবার ক্ষমতা প্রদান করিয়াছেন (৮৩১ নং বিধি দ্রষ্টব্য।) (খ) অপ্রয়োজনীয় বিধায় বাদ দেওয়া হইয়াছে। (গ) একজন ইন্সপেক্টর যখন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদে পদোন্নতি পাইবেন তখন তিনি সার্ভিস ব্রুস ৪২ ও ৫৫ বিধি মোতাবেক তিনি তাহার সূচক বেতনই পাইবেন। তাহার ইন্সপেক্টর তিনি যে বেতন পাইতেন…