(ক) পুলিশ বাহিনীর অফিসারগণের বেতন ও বিশেষ বেতনের স্কেল "Gradation list of police officers in Bengal"-এ দেখানো হইয়াছে। (খ) পুলিশ সার্ভিসের অফিসার পুলিশ বাহিনীর অধঃস্তন পদের সদস্যবৃন্দ,করণিক এবং অন্যান্য স্থাপনার কর্মচারীগণের বেতন ও বিশেষ বেতনের স্কেল বঙ্গীয় সরকারের অর্থ দফতর কর্তৃক জারি করা ও অধঃস্তন চাকুরি-এর বেতন ম্যানুয়েল-এ দেখানো হইয়াছে। (গ) অঙ্গুলি ছাপ ব্যুরোর সাব-ইন্সপেক্টরগণের জন্য নিম্নলিখিত হারে বিশেষ বেতন হারের ব্যবস্থা রহিয়াছে। (i) নিম্নতম স্কেল ঃ সাব-ইন্সপেক্টরের সাধারণ স্কেলের মত। (ii) উচ্চতর স্কেলঃ টাকা ২০০-২৫/২-৩০০ ব্যুরোতে মোট ১২ বৎসর চাকুরি পূর্ণ না হওয়া পর্যন্ত…