পুলিশের অধঃস্তন অফিসারগণের বেতন, বিশেষ বেতন, দুটি, পেনশন স্বল্প ভাড়ায় ভ্রমণ সুবিধা এবং সাধারণ অধিকার ও সুযোগ-সুবিধা-সংক্রান্ত চাকুরির শর্তাবলী নিম্নলিখিত প্রকাশনাসমূহে বিধৃত রহিয়াছে যেইগুলি প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে ১৯৩৭ সালের ৩১শে মার্চ হইতে কার্যকর রহিয়াছে ঃ (i) ফান্ডামেন্টাল এন্ড সাবসিডিয়ারী রুলস ; (ii) সিভিল সার্ভিস প্রবিধান ; (iii) অধঃস্তন চাকুরিবিধি, ১৯৩৭-এর বেতন ম্যানুয়েল ; (iv) সরকারী চাকুরি আচরণবিধি ; (v) সরকারী কর্মচারী (রাজনৈতিক আচরণ) বিধি, ১৯৩২; (vi)জেনারেল প্রভিডেন্ড ফান্ড (বেঙ্গল সার্ভিসেস) রুলস; (vii)পুলিশ বিধি, ১৮৬১ (১৮৬১ সালের ৫নং বিধি) অনুসারে প্রণীত এই গ্রন্থের…