পুলিশ সার্ভিসের অফিসারগণের বেতন,বিশেষ বেতন, ছুটি, পেনশন,স্বল্প ভাড়ায় ভ্রমণ,সাধারণ অধিকার এবং সুযোগ-সুবিধা সম্পর্কিত চাকুরির বিভিন্ন শর্তাবলী নিম্নলিখিত প্রকাশনাসমূহ বিধৃত রহিয়াছে । (i) ফান্ডামেন্টাল এন্ড সাবসিডিয়ারী রুলস; (ii) সিভিল সার্ভিস প্রবিধান; (iii) অধঃস্তন চাকুরিবিধি ১৯৩৭-এর বেতন ম্যানুয়েল ; (iv) সরকারী চাকুরি আচরণবিধি; (v) সরকারী কর্মচারী (রাজনৈতিক আচরণ) বিধি,১৯৩২; (vi) জেনারেল প্রভিডেন্ড ফান্ড (বেঙ্গল সার্ভিসেস) রুলস; (vii)সিভিল সার্ভিস (শ্রেণীবিন্যাস, নিয়ন্ত্রণ ও আপীল) বিধি যেইগুলি পুলিশ সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য ; (viii) পুলিশ বিধি, ১৮৬১ (১৮৬১-এর পাঁচ বিধি)-এর অধীনে…