প্রত্যেক বৎসর ৩১শে মার্চ এবং ৩০শে সেপ্টেম্বর যেই অর্ধ বৎসর শেষ হইবে এই প্রত্যক অর্ধ বৎসর সময়ে পদোন্নতির মাধ্যমে অথবা সরাসরি নিয়োগের মাধ্যমে কত লোককে নিয়োগ করা হইয়াছে তাহার মধ্যে কতজন মুসলমান,কতজন অমুসলিম,কতজন তফসিলী জাতিভুক্ত এবং কতজন অন্য সম্প্রদায়ের লোককে অধঃস্তন চাকুরি অথবা পদে নিয়োগদান করা হইয়াছে। সুপারিন্টেন্ডেন্ট এবং পুলিশ প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ নির্ধারিত ফরমে তাহার একটি রিটার্ন দুই কপিতে প্রত্যেক বৎসর পহেলা এপ্রিল এবং পহেলা অক্টোবর রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের নিকট পেশ করিবেন। ডেপটি ইন্সপেক্টর জেনারেল একটি সমন্বিত রিটার্ন প্রস্তুত করিবেন এবং তাহাতে তিনি যেই সকল নিয়োগদান…