(ক) ২নং বিপি ফরমের ১২নং বিষয়ের পাশে নিম্নোক্তগুলি অন্তর্ভুক্ত করিতে হইবেঃ (১) অফিসার কোন মামলায় ফৌজদারী অপরাধে দণ্ডিত হইয়া থাকিলে, অথবা বিচারে সোর্পদ হইবার পর সাক্ষ্য-প্রমাণের অভাবে শেষ পর্যন্ত খালাস পাইয়া থাকিলে, সেই মামলার বিবরণ। তবে যেই মামলায় তিনি সম্পূর্ণতর ও সম্মানজনকভাবে বেকসুর খালাস হইয়াছেন সেই মামলার বিবরণ দিতে হইবে না। (২) কোন দেওয়ানী মামলার সিদ্ধান্তে পুলিশ অফিসারের চরিত্রের উপর কটাক্ষ করা হইয়া থাকিলে উক্ত মামলার বিবরণ; এবং (৩) কোন মামলার বিচার বিভাগীয় মন্তব্যের ফলে অফিসারের সার্ভিস বহিতে কিছু অন্তর্ভুক্ত করা হইয়া থাকিলে উক্ত মামলার বিবরণ। (খ) অফিসারের ব্যক্তিগত চরিত্র…