(ক) প্রধান করণিক, হিসাবরক্ষক ও রীডার করণিক নিয়োগ (i) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রধান করণিক, হিসাবরক্ষক এবং রীডার করণিকের শূন্য পদসমূহ বিভাগে ইতিমধ্যেই কর্মরত করণিকগণের পদোন্নতি দিয়া অথবা বাহিরের প্রার্থীগণের নিয়োগ করিয়া পূরণ করিবেন। যেই সকল করণিক পদোন্নতি পাইবেন, তাহাদের শিক্ষানবিসির মেয়াদ হইবে এক বৎসর এবং বহিরাগত নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিসির মেয়াদ হইবে দুই বৎসর। শিক্ষানবিসি মেয়াদ শেষ হইবার পর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শিক্ষানবিসিগণের চাকুরি নিয়মিত করিবেন; (ii) মেধার ভিত্তিতে করণিকদের পদোন্নতি হইবে; (iii) ইন্সপেক্টর জেনারেল নিম্নলিখিত তালিকাসমূহ রক্ষণাবেক্ষণ করিবেনঃ (১)…