(ক)সংশ্লিষ্ট ডেপুটি ইন্সপেক্টর জেনারেল তাহার দফতরের করণিক পদসমূহের । নিম্নবর্ণিত উপায়ে নিয়োগদান করিবেনঃ (i) তাহার নিজস্ব অফিস এবং সুপারিন্টেন্ডেন্টের অফিসে ইতিমধ্যেই কর্মরত ব্যক্তিগণের পদোন্নতি দিয়া; (ii) সরাসরি নিয়োগ বাছাই করিবার মাধ্যমে। (খ) ইন্সপেক্টর জেনারেলের বিশেষ অনুমোদন ব্যতীত যাহারা ম্যাট্রিকুলেশন অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হননি,তাহাদিগকে নিয়োগ করা যাইবে না। (গ) স্থায়ী পদসমূহের নিয়োগপ্রাপ্ত সকল প্রার্থীকে প্রথমে শিক্ষানবিস হিসাবে কাজ করিতে হইবে। পদোন্নতির মাধ্যমে যাহারা নিয়োগপ্রাপ্ত হইবেন,তাহাদের শিক্ষানবিসির মেয়াদ হইবে এক বৎসর এবং যাহারা সরাসরি নিয়োগপ্রাপ্ত…