সকল সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য আদেশসমূহ হইতেছেঃ (i)কোন নির্বাহী কর্মকর্তাকে ইন্সপেক্টর জেনারেলের অনুমোদন ব্যতীত করণিকপদে নিয়োগ করা যাবে না। (ii) যখনই কোন করণিক নিয়োগ করা হইবে তখনই সঙ্গে সঙ্গে সিভিল সার্জনের নিকট হইতে ওয়া স্বাস্থ্য সার্টিফিকেট দাখিল করিতে হইবে। প্রার্থীগণের যাহ্য পরীক্ষার জন্য সিভিল সার্জনকে দেওয়া সকল অনুরোধপত্র ১৫৩নং বিপি ফরমে প্রেরণ করিতে হইবে। নির্বাচিত প্রার্থীগণের স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করা হইবে। এই প্রকারের স্বাস্থ্য পরীক্ষায় যাহারা নিয়োজিত থাকিবেন তাহাদিগকে অবশ্যই কমিশনড মেডিক্যাল অফিসার হইতে হইবে অথবা কোন বেসামরিক চিকিৎসা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত…