(ক) বেসরকারী চাকুরিঃ (i) দেশের কোন কর্মচারী কোন বেসরকারী চাকুরির জন্য আবেদন করিতে পারিবেন না অথবা তাহার নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ব্যতীত এই ধরনের চাকুরি গ্রহণের আগ্রহ প্রকাশ করিতে পারিবেন না; (ii) বেসরকারী চাকুরির জন্য অনুমতি চাহিয়া যে আবেদনপত্র পেশ করা হইবে তাহা গৃহীত হইবে না। তবে কর্তপক্ষ যদি এই মর্মে নিশ্চিত হউন যে,আবেদনকারী পদত্যাগের ফলে জনস্বার্থ ক্ষুন্ন হইবে না তাহা হইলে অনুমতি দিতে পারেন; (iii) সরকারের কোন কর্মচারীর যাহার বেসরকারী চাকুরির জন্য আবেদনপত্র প্রত্যাখ্যান করা হইয়াছে তিনি যদি চাকুরি ছাড়িয়া দিতে চান তাহা হইলে তাহার পদত্যাগপত্র গৃহীত হইতে পারে। (iv)সরকারের কোন…