কোন অফিসারের অন্যত্র বদলি হইয়া যাইবার ফলে অধঃস্তন যোগ্য ইন্সপেক্টর,সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরগণের পদোন্নতির বিষয়টি যাহাতে কোনভাবেই উপেক্ষিত না হয় তাহা নিশ্চিত করিবার জন্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অথবা সুপারিন্টেন্ডেন্ট তাহার দায়িত্ব ত্যাগের সময় এমনভাবে তথ্যাবলী প্রস্তুত করিয়া যাইবেন এবং সেই সঙ্গে গোপন নথিতে তাহার অধঃস্তন অফিসারগণের সম্পর্কে সুপারিশ লিখিয়া যাইবেন যাহাতে পরবর্তী অন্য কোন অফিসার আসিয়া সহজেই অবহিত হইতে পারেন,যেকোন অফিসারকে ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অথবা ইন্সপেক্টর পদে যেইক্ষেত্রে যেমন প্রযােজ্য পদোন্নতি দেওয়া যায়। নূতন অফিসার যখন তাহার নিজস্ব সুপারিশ দাখিল করিবেন। তখন…