সুস্থভাবে দায়িত্ব পালনে উৎসাহ দানের জন্য এবং সাব-ইন্সপেক্টরের ছুটিকালীন সময়ে তাহার দায়িত্ব পালনে পর্যাপ্ত অফিসার না থাকিলে আন-আর্মড পুলিশের যোগ্য সহকারী সাব-ইন্সপেক্টরদিগকে ও হেড-কনস্টেবলদিগকে সাব-ইন্সপেক্টরের দায়িত্ব পালনের অনুমতি দেওয়া যাইতে পারে। এইজন্য তাহাদিগকে কোন অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া যাইবে না। তবে এই ব্যাপারে নিম্নলিখিত শর্তগুলি রহিয়াছেঃ (i)সাব-ইন্সপেক্টর পদের অফিসারগণের যেই কয়েকজনের ছুটি বরাদ্দ রহিয়াছে। তাহার চাইতে অতিরিক্ত অফিসার ছুটিতে গেলে ; (ii) এইভাবে পদোন্নতিপ্রাপ্ত অফিসারগণের সংখ্যা; (iii) এইভাবে পদোন্নতিপ্রাপ্ত অফিসারগণ তাহাদের দায়িত্বপালন অথবা যাতায়াত ভাতা…