‘স্পেশাল আর্ম ফোর্স’-এর ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর পদের অফিসারগণের ছুটিজনিত শূন্যপদ ব্যতীত অন্য কোন ছুটিজনিত শূন্যপদে সাব-ইন্সপেক্টরের দায়িত্ব পালনের জন্য সহকারী সাব-ইন্সপেক্টর এবং হেড কনস্টেবলদের পদোন্নতি দেওয়া যাইবে না। সাব-ইন্সপেক্টরগণের স্থায়ী শূন্যপদে অথবা অস্থায়ী নিয়োগদানে তাহাদিগকে অস্থায়ী সাব-ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া যাইতে পারে। ইহা ব্যতীত সুপারিন্টেন্ডেন্ট-এর অনুপস্থিতিতে যখন ডেপুটি সুপারিন্টেন্ডেন্টকে সুপারিন্টেন্ডেন্টের দায়িত্ব পালন করিতে হয়। আবার ডেপুটি ইন্সপেক্টরের দায়িত্ব ইন্সপেক্টরকে পালন করিতে হয়। এইভাবে পদোন্নতির ফলে শূন্যপদে দায়িত্ব পালনের জন্য তাহাদিগকে…